Dengue fever/ Covid-19 (ডেঙ্গু জ্বর/ কোভিট-১৯)
Dengue fever is a serious problem at present. Dengue fever happens by mosquito bite. It has become a great panic to us. It is a national problem. Now a days it is a threat to us. It is increasing day by day. It is out of our control. People can't do normal activities. Children and young people are suffering a lot for it. They are our future. It hinders all kinds of development activities. It is a great hinder for economic growth. We are lagging behind for it. We can't imagine peace and happiness in life. We want to get relief from it. To remove this problem, the government has to do many things. People should be aware of the fact. They must have to take part in this regard. They should motivate other people. Then we can lead a happier and healthier life
বর্তমানে ডেঙ্গু জ্বর একটি মারাত্মক সমস্যা। ডেঙ্গু জ্বর মশার কামড়ে হয়ে থাকে। এটি আমাদের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। এটি একটি জাতীয় সমস্যা। আজকাল এটি আমাদের জন্য হুমকিস্বরূপ। দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। শিশু ও তরুণরা এ কারণে অনেক কষ্ট পাচ্ছে। তারাই আমাদের ভবিষ্যৎ। এটি সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক উন্নতির জন্যও এটি একটি বড় বাধা। এ কারণে আমরা পিছিয়ে পড়ছি। আমরা জীবনে শান্তি ও সুখ কল্পনা করতে পারি না। আমরা এ সমস্যা থেকে মুক্তি চাই। এই সমস্যা দূর করতে সরকারকে অনেক পদক্ষেপ নিতে হবে। মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। এ ব্যাপারে সবাইকে অংশগ্রহণ করতে হবে। মানুষকে অন্যদেরও সচেতন করতে হবে। তাহলেই আমরা আরও সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারব।

