Drug addiction (মাদকাসক্তি)
Drug addiction means taking drugs like heroin, opium, wine, yaba, phensidyl (ফেনসিডিল) etc. It is a serious problem at present. It has become a great panic to us. It is a national problem. Now a days it is a threat to us. It is increasing day by day. It is out of our control. People can't do normal activities. Children and young people are suffering a lot for it. They are our future. It hinders all kinds of development activities. It is a great hinder for economic growth. We are lagging behind for it. We can't imagine peace and happiness in life. We want to get relief from it. To remove this problem, the government has to do many things. People should be aware of the fact. They must have to take part in this regard. They should motivate other people. Then we can lead a happier and healthier life.
মাদকাসক্তি বলতে হেরোইন, আফিম, মদ, ইয়াবা, ফেনসিডিল ইত্যাদি মাদকদ্রব্য সেবন করাকে বোঝায়। বর্তমানে এটি একটি ভয়াবহ সমস্যা। এটি আমাদের জন্য বড় আতঙ্কে পরিণত হয়েছে। এটি একটি জাতীয় সমস্যা। আজকাল এটি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। এটি যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। শিশু ও যুব সমাজ এর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ তারাই আমাদের ভবিষ্যৎ। এটি সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এটি একটি বড় বাধা। এর কারণে আমরা পিছিয়ে পড়ছি। জীবনে শান্তি ও সুখ কল্পনা করা যায় না। আমরা এ সমস্যা থেকে মুক্তি চাই। এ সমস্যা দূর করতে সরকারকে অনেক পদক্ষেপ নিতে হবে। মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। সবাইকে এ ব্যাপারে অংশগ্রহণ করতে হবে। অন্যদেরও সচেতন করতে হবে। তাহলেই আমরা সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারব।

